,

অবশেষে বিপিএলে রিশাদ-লিখন দল পেলেন

news-image

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু বিপিএলের ড্রাফটে থাকলেও দল পাননি টাইগার ক্রিকেটার জুবায়ের হোসেন লিখন। আর ড্রাফটে নামই ছিলো না রিশাদ হোসেনের। তবে অবশেষে ভাগ্যের শিঁকে ছিড়লো এ দুই লেগস্পিনারের।

বিপিএলের এই সপ্তম আসরের প্রস্তুতির শুরু থেকেই লেগ স্পিনার ইস্যুতে বিসিবি বেশ সচেষ্ট ছিল। প্রতি দলে একজন লেগ স্পিনার বাধ্যতামূলক করার বিষয়ে বেশ কয়েকবার কথা বলেছেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যে কয়জন লেগস্পিনার তার আলোচনায় উঠে এসেছিলো তাদের মধ্যে অন্যতম রিশাদ হোসেন ও জুবায়ের হোসেন লিখন।

রিশাদ ড্রাফটে ছিলেন না। আর ড্রাফটে থাকলেও কোনো দলই কেনেনি লিখনকে। তবে ড্রাফটে না থাকলেও তরুণ রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছে রংপুর রেঞ্জার্স। বিষয়টি ড্রাফটের একদিন পরই নিশ্চিত করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।দলটির পরিচালক আকরাম খান ড্রাফটের বাইরে থেকে তাকে কিনে নেন।

এর একদিন পর বুধবার লিখনকে কেনার বিষয়টি ঘোষণা করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলটির পরিচালক হিসাবে আছেন জালাল ইউনুস। যদিও তাদের প্রথম চেষ্টা ছিলো রিশাদ হোসেনকে নেয়ার। কিন্তু তার আগেই আকরাম খান রিশাদকে কিনে নেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর