,

স্পিনারদের জন্য গুরুত্বপূর্ণ প্রথম দুই সেশন : ভেট্টরি

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ দিয়েই অভিষেক হচ্ছে বাংলাদেশের দিবারাত্রির টেস্ট। ঐতিহাসিক এই ম্যাচ ঘিরেই বাড়তি আগ্রহ ক্রিকেটার ও সমর্থকদের মাঝে। প্রথম টেস্টে হেরে ব্যাকফুটেই আছে সফরকারিরা। তাই দ্বিতীয় টেস্টে ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশের। তবে কাজটা মোটেও সহজ হবে না।

বুধবার (২০ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনসে অনুশীলন করেছে বাংলাদেশ দল। ব্যাট-বলের অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে তারা। অনুশীলন শেষে সংবাদিকদের মুখোমুখি হন স্পিন বোলিং কোচ ডেনিয়েল ভেট্টরি। তিনি জানান, গোলাপি বলের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তার শিষ্যরা।

ভেট্টরি বলেন, ‘গোলাপি বলে দিনের বেলা খেলা স্বাভাবিক হবে। আমার মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হবে ফ্লাড লাইটের আলোতে খেলা। এখানে খুব তাড়াতাড়ি সূর্য ডুবে যায়। তখনই গোলাপি বলের পার্থক্যটা গড়ে তোলার চেষ্টা করবে সবাই। ভিন্ন কিছু করার চেষ্টা করবে দুই দল। বল সুইং করবে, সেখানেই আসল লড়াইটা হবে। আমার মনে হয় তৃতীয় সেশনের খেলা বেশি গুরুত্ব পাবে।’

পেসাররাও প্রস্তুত নিজেদের সেরাটা দিতে। তিনি জানান, ‘বাংলাদেশের পেস বোলাররা মুখিয়ে আছে খেলতে। এটা খুবই ইতিবাচক। সেখানে এসজি বল দিয়ে খেলা হবে, তবে অনেকের কোকাবুরা বল দিয়ে খেলার অভিজ্ঞতা আছে। আমার মনে হয় এখানকার দর্শকদের বেশ আগ্রহ আছে এই টেস্ট নিয়ে।’

তবে শুধু যে পেসাররাই সুবিধা পাবে তা নয়। উইকেট থেকে স্পিনাররাও সুবিধা পাবেন। ভেট্টরি যোগ করেন, ‘আমার মনে হয় এখানে প্রথম দুই সেশনই স্পিনারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ পেসাররা দিনের শেষ দিকে গিয়ে সুবিধা পাবে। ইন্দোরে দুই দলই স্পিনার খেলিয়েছে। স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমার মনে হয়। কারণ বেশির ভাগ টেস্টে স্পিনাররাই মূখ্য ভূমিকা পালন করে।’

আগামী ২২ নভেম্বর শুরু হবে ঐহিহাসিক এই টেস্ট ম্যাচটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর