,

চালকদের মুখে পোড়া মবিল দিল অবরোধকারীরা

news-image

নিউজ ডেস্ক : নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে কুমিল্লায় পরিবহন শ্রমিকদের ডাকা অবরোধ চলাকালে সড়কে চলাচলরত গাড়ির চালকদের মুখে পোড়া মবিল মেখে দিয়েছে অবরোধকারীরা।

বুধবার (২০ নভেম্বর) সকালে কুমিল্লা শাসনগাছা ফ্লাইওভারের সামনে অবরোধকারীরা বিভিন্ন গাড়ির চালকদের মুখে জোরপূর্বক পোড়া মবিল মেখে দেয়। এ সময় রোগীবাহী অ্যাম্বুলেন্সকেও ছাড়েনি শ্রমিকরা। অ্যাম্বুলেন্স চালকদের মুখে মবিল মেখে দেয়া হয়। এ অবস্থায় ভোগান্তির মধ্যে পড়েন হাজার-হাজার যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল থেকে কুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের মুখে অবরোধ করতে থাকে শ্রমিকরা। ফলে উভয় পাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার-হাজার যাত্রী। শ্রমিকরা অবরোধের এক পর্যায়ে চালকদের মুখে পোড়া মবিল মেখে দেয়।

এদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে মালামাল আনা নেয়ার কাজে ব্যবহৃত কিছু ট্রাক দেখা গেলেও চোখে পড়েনি কোনো যাত্রীবাহী যানবাহন। পদুয়ার বাজার বিশ্বরোড ও জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে যানবাহনের জন্য হাজারো যাত্রী অপেক্ষায় রয়েছেন।

অবরোধে অংশ নেওয়া সিএনজিচালিত অটোরিকশা চালক মাসুদ ও রহিম জানান, নতুন সড়ক আইনে যে জরিমানা রাখা হয়েছে তা আমাদের প্রতি এক ধরনের অবিচার। জরিমানার পরিমাণটা অনেক বেশি। এ আইন সংশোধন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এদিকে অবরোধকারীদের দাবি সঠিক নয় উল্লেখ করে জেলা বাস মালিক সমিতির মহাসচিব তাজুল ইসলাম জানান, কেন্দ্রীয়ভাবে এমন সিদ্ধান্ত হয়নি। এটা পরিবহন ধর্মঘট নয়। দাউদকান্দি টোলপ্লাজায় ট্রাক লরির ধর্মঘট চলার সময় কুমিল্লা শাসনগাছা থেকে ছেড়ে যাওয়া এশিয়া ও তিশা পরিবহনের যাত্রীবাহী বাসের ওপর হামলার পরিপ্রেক্ষিতে জেলা পরিবহন চালক ও হেলপারদের অঘোষিত ধর্মঘট চলছে। এটা কোনো কেন্দ্রীয় ধর্মঘট নয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর