,

বিএনপি সড়ক পরিবহন আইন নিয়ে ষড়যন্ত্র করছে : সেতুমন্ত্রী

news-image

নোয়াখালী প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পিয়াজের কোনো ইস্যু না পেয়ে এবার সড়ক পরিবহন আইন নিয়ে ষড়যন্ত্র করছে। আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সড়ক পরিবহন নেতাদের বৈঠক আছে। আশা করি সকল সমস্যার সমাধান হয়ে যাবে।

আজ বুধবার নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এর আগে মন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আওয়ামী লীগে যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল, সাবেক মন্ত্রী মির্জা আজমসহ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিম চৌধুরী এবং স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি। সম্মেলন শেষে ওবায়দুল কাদের আগামী তিন বছরের জন্য পুরনায় নোয়াাখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম ও সাধারণ সম্পাদক হিসেবে একরামুল করিম চৌধুরীর নাম ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা