,

নারীরা অগ্রসর হলে দেশ উন্নত হবে : প্রতিমন্ত্রী ইন্দিরা

news-image

সোহেল রশীদ, রংপুর : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, মানুষের জীবনে চলার পথে অনেক বাধা আসবে। তাই বলে থেমে থাকা যাবে না। হতাশাকে পেছনে ফেলতে হবে। নারীদের জয়ী হতে হলে ঘর থেকে বের হতে হবে। পুরুষের পাশাপাশি নারীরা যত অগ্রসর হবে, দেশ ততই উন্নত হবে।

আজ বুধবার রংপুর আরডিআরএস মিলনায়তনে রংপুর বিভাগের জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী আরও বলেন, যারা বাধাকে ডিঙিয়ে সামনে এগিয়ে যাবার জন্য সব সময় লড়াই করেছেন, আজ তারাই জীবনযুদ্ধে জয়ী। এ যুদ্ধ কারো জন্য থেমে থাকে না।

রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বদরুন নেছা, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ প্রমুখ।

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক এই আয়োজনে রংপুর বিভাগের আট জেলা থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ৪০ জনকে নির্বাচিত করা হয় এবং প্রত্যেককে ক্রেস্ট প্রদান করা হয়। নির্বাচিত ৪০ থেকে সেরা ১০ জয়িতাকে নির্বাচিত করা হয়। এদের মধ্য থেকে চূড়ান্ত পর্বে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জয়িতা হিসেবে ৫ জনকে সম্মাননা স্মারক, উত্তরীয় ও সনদ প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা