,

বীর মুক্তিযোদ্ধা ইসমাইল সিরাজী আর নেই

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও আড়াইসিধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. ইসমাইল সিরাজী ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (২০ নভেম্বর) বিকাল ৪টা ৪০ মিনিটে তিনি উপজেলার আড়াইসিধা ইউনিয়নের বাগমারা এলাকায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজনসহ ও গুনগ্রাহী রেখে গেছেন।

আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম মিয়া জানান, ইসমাইল সিরাজী দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। বুধবার বিকাল ৪টা ৪০ মিনিটে তিনি তার নিজ বাড়িতে শেষ নি:স্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাজ জোহর আড়াইসিধা কেবি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে আড়াইসিধা উত্তরপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

এদিকে আলহাজ্ব মো. ইসমাইল সিরাজীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। তার মৃত্যুতে আশুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, আশুগঞ্জ প্রেসক্লাব, আড়াইসিধা ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন শোক জানিয়েছে। পাশাপাশি নিহতের পরিবারের প্রতি গভীর সববেদনা জানিয়েছেন তারা।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর