,

কলকাতা টেস্টের টিকিটের জন্য হাহাকার

news-image

স্পোর্টস ডেস্ক : ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্টের মধ্য দিয়ে ইতিহাসের অংশ হয়ে যাবে দু’দল। প্রথমবারের মতো দিবা রাত্রির টেস্ট খেলবে তারা।

এই টেস্টকে ঘিরে আগে থেকেই বাড়তি আগ্রহ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মাঝে। বুধবার (২০ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সের সামনে ভিড় করেন টিকিট প্রত্যাশীরা। টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

এক ক্রিকেট সমর্থক অভিযোগ করে বলেন, ‘এক সপ্তাহ ধরে টিকিটের জন্য আসছি, কিন্তু টিকিট পাচ্ছি না। ব্ল্যাকারদের হাতে টিকিট চলে গেছে। তারা কেমন করে পেলো টিকিট? সবসময় এমন করে, আইপিএলের সময়ও এমন করে। ৫০ টাকার টিকিট ২৫০ টাকায়, ২৫০ টাকার টিকিট ৫০০ টাকা।’

ইতোমধ্যে প্রথম চার দিনের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর