,

ফ্লাইট আসলেও আসেনি পেঁয়াজ!

news-image

নিউজ ডেস্ক : মিশর থেকে পেঁয়াজের প্রথম চালান সৌদি এয়ারলাইন্সের এসভি ৩৮০২ ফ্লাইটে মঙ্গলবার (১৯ নভেম্বর) দিনগত রাতে আসার কথা ছিল। কিন্তু ফ্লাইট আসলেও পেঁয়াজ আসেনি। ফলে প্লেনে পেঁয়াজ আসা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

এদিকে, পেঁয়াজ আসার খবরে জনবল প্রস্তুত রেখেছে বিমানবন্দরের হ্যান্ডলিং এজেন্ট বিমান বাংলাদেশ। পেঁয়াজ দ্রুত খালাস করতে ঢাকা কাস্টম হাউসের পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বলেন, ২৪ ঘণ্টা আমাদের টিম প্রস্তুত রয়েছে। পেঁয়াজ বিমানবন্দরে পৌঁছা মাত্রই দ্রুত শুল্ক কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা করা হবে।

তবে সূত্র জানিয়েছে, কার্গো বিমানে করে মিশর, তুরস্ক ও চীন থেকে পেঁয়াজ আসার কথা থাকলেও পেঁয়াজ লোডিংয়ে সমস্যা হওয়ায় তা ২৪ ঘণ্টা পিছিয়েছে। এ কারণে বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় দ্বিতীয় চালান আসার কথা থাকলেও, সেটিও আসছে না।

তবে বুধবার দিনগত রাত ১২টা নাগাদ পেঁয়াজ দেশে আসতে পারে বলে জানিয়েছেন বিমানের কার্গো শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

বিমানের ওই কর্মকর্তা বলেন, একটি টিম ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে। কার্গো বিমানটি পৌঁছালেই আমরা তাদের সহায়তা করব। এছাড়া এসব পেঁয়াজে কোনো ধরনের শুল্ক চার্জ ধরা হবে না। সম্পূর্ণ ফ্রি-তে এসব পেঁয়াজের চালান খালাস করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর