,

খালেদা জিয়া জেল থেকে বাইরে আসুক, সরকার তা চায় না : ফখরুল

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার চায় না খালেদা জিয়া জেল থেকে বাইরে আসুক। কৌশলে খালেদা জিয়াকে তারা আটক করে রেখেছে।

বুধবার (২০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও কালীবাড়িস্থ তার নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, যে মামলায় খালোদা জিয়াকে আটকে রাখা হয়েছে তা একটি সাজানো মামলা। এই মামলায় খালেদা জিয়ার বেল পাওয়ার যে আইনগত অধিকার রয়েছে সেটা থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে।

খালেদা জিয়া একজন জনপ্রিয় নেতা দাবি করে ফখরুল বলেন, এই সরকার খালেদা জিয়াকে আটকে রেখে ভুল কাজ করেছে। যদি তিনি জেল থেকে বেরিয়ে আসতেন তাহলে বর্তমানে দেশে যে সংকট রয়েছে তা কাটিয়ে উঠতে পারতো। সরকার যদি খালেদা জিয়ার সঙ্গে আলাপ আলোচনা শুরু করেন তাহলে এই সংকট থেকে দেশ ও জাতিকে মুক্ত করা যাবে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, সহ-সভাপতি নূরে সাহাদাত স্বজনসহ জেলা বিএনপির নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর