,

লবণ অতিরিক্ত দামে বিক্রি হলে ৯৯৯ এ জানান

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে লবণের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি সোচ্চার হয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

দেশের কোথাও লবণের অতিরিক্ত দাম চাইলে জরুরি সেবা ‘৯৯৯’ এ কল দিয়ে তা জানানোর আহ্বান জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা।

তিনি বলেন, লবণের মূল্য বৃদ্ধি পেয়েছে এমন একটি গুজব ছড়িয়ে একটি স্বার্থান্বেষী মহল জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, দেশে ৬ লাখ টন লবণ মজুত রয়েছে, যা আমাদের চাহিদার তুলনায় অনেক বেশি। তাই, লবণের মূল্য বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। দেশের জনসাধারণকে গুজবে কান না দিতে ও বিভ্রান্তি না হতে অনুরোধ করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের কোথাও লবণের অতিরিক্ত দাম চাওয়া হলে তাৎক্ষণিকভাবে জরুরি সেবা ‘৯৯৯’ এ ফোন করে অথবা নিকটস্থ পুলিশকে জানান।

এ দিকে মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলার বাজার ও খুচরা দোকানে লবণের সংকট দেখা দেয়। অনেকে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ দামে লবণ কিনেছেন বলে দাবি করেন।

এক বিজ্ঞপ্তিতে শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, দেশে বর্তমানে সাড়ে ছয় লাখ টনের বেশি ভোজ্য লবণ মজুত রয়েছে। এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণ চাষিদের কাছে চার লাখ ৫ হাজার টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে দুই লাখ ৪৫ হাজার টন লবণ মজুত রয়েছে। তারপরও একটি স্বার্থান্বেষী মহল লবণের সংকট রয়েছে মর্মে গুজব রটনা করে অধিক মুনাফা লাভের আশায় অপচেষ্টা চালাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে।

এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান শিল্প মন্ত্রণালয়ের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর