,

আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি হয়ে ক্রিকেটারের হার্টঅ্যাটাকে মৃত্যু

news-image

স্পোর্টস ডেস্ক : খেলার মাঠে ক্রিকেটারের গুরুতর আহত কিংবা মৃত্যুর ঘটনা এ প্রথম নয়। তবে রোববার হায়দরাবাদের এক ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় স্তম্ভিত ভারতীয় ক্রিকেটমহল থেকে গোটা দুনিয়ার ক্রিকেটপ্রেমীরা। মাঠে আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি হয়ে ড্রেসিংরুমে ফিরে মৃত্যু হয়েছে আলোচিত ক্রিকেটার বীরেন্দ্র নায়েকের। তার বয়স হয়েছিল ৪১ বছর।

এদিন মারদপল্লী স্পোর্টিং ক্লাবের হয়ে স্থানীয় ওয়ানডে লিগে মাঠে নামেন বীরেন্দ্র। ব্যাট হাতে ঝকঝকে ৬৬ রানের ইনিংসও খেলেন তিনি। কিন্তু এর পর এমনকি ঘটল? যে জন্য মাত্র একচল্লিশেই ঝরে যেতে হলো তরতাজা প্রাণকে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, অর্ধশত রান করলেও আম্পায়ারের একটি ভুল সিদ্ধান্তের কারণে প্যাভিলিয়নে ফিরতে হয় বীরেন্দ্রকে। যে কারণে খুশি হতে পারেননি তিনি। ড্রেসিংরুমে ফিরেই হার্টঅ্যাটাক হয় তার। এর পর মাটিতে লুটিয়ে পড়েন ক্রিকেটার। সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে করে সেকেন্দ্রাবাদ হাসপাতালে নিয়ে যান সতীর্থরা। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

ক্রিকেটারের পরিবার জানায়, হৃদযন্ত্রে বরাবরই সমস্যা ছিল বীরেন্দ্রর। এ জন্য নিয়মিত ওষুধও খেতেন তিনি। খেলার দিন আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে ভীষণ হতাশ হয়ে পড়েন ক্রিকেটার। এতে তার হৃদযন্ত্র বিকল হয়ে যায়।

সতীর্থরা জানান, ড্রেসিংরুমে প্রবেশ করে প্রথমে একরাশ হতাশাও ছুড়ে দেন বীরেন্দ্র। এর পরই তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।

তবে আম্পায়ারের সিদ্ধান্তে নাখোশ হয়ে এমন মৃত্যুর ঘটনা ক্রিকেটবিশ্বে বিরল। এটি বলার অপেক্ষাও রাখে না। পাশাপাশি প্রশ্ন উঠছে- হৃদযন্ত্রে সমস্যা নিয়েও এভাবে ক্রিকেট চালিয়ে যাওয়াটা কতটা যুক্তিসঙ্গত ছিল? তাই আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি হয়েই মৃত্যু নাকি পেছনে অন্য কোনো শারীরিক সমস্যা রয়েছে, প্রশ্ন দানা বাঁধছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর