বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নেটিজেনদের আক্রমণে ঐশ্বরিয়া

news-image

বিনোদন ডেস্ক : মেয়ে আরাধ্যা বচ্চন আট বছরে পা রাখায় জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই। জন্মদিনের এই পার্টিতে মেকআপ করে হলুদ রঙের পোশাকে হাজির হন ঐশ্বরিয়া-কন্যা। কিন্তু আরাধ্যাকে কেন মেকআপ করানো হয়েছে, তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে এই দম্পতিকে।

ভারতীয় গণমাধ্যমের জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আরাধ্যা এত ছোট যে তার এখন মেকআপের প্রয়োজন নেই। মেকআপ ছাড়াই তাকে বেশি ভালো লাগে। তাই ঐশ্বরিয়া যেন তার মেয়েকে আর এভাবে মেকআপ না করান। এমনই মন্তব্য উঠে আসতে শুরু করে নেটিজেনদের কাছ থেকে।

যদিও নেটিজেনদের আক্রমণের মুখে এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করেননি ঐশ্বরিয়া।

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিষেক-ঐশ্বরিয়াকে। অভিষেক বেকার, তিনি রোজগার না করেও কীভাবে বিলাসবহুল জীবন পালন করেন-এমন কটাক্ষের মুখেও পড়তে হয়েছে। এমনকি স্ত্রীর রোজগারে কেন জীবনযাপন করেন, এমন কটাক্ষের মুখেও পড়তে হয়েছে অভিতাভ-পুত্রকে। তবে প্রত্যেকবারই নেটিজেনদের সমালোচনার যোগ্য জবাব দেন অভিষেক বচ্চন।

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু