,

বালুবাহী ট্রাকের ধাক্কায় ২ যুবলীগকর্মী নিহত

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা দুজনই যুবলীগকর্মী ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার ভিয়াইল ইউনিয়নের খেড়খাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-উপজেলার খেড়খাটি গ্রামের দেবেশ চন্দ্র রায় (৩২) ও জয়পুর গ্রামের ওসমান গণির ছেলে আশিকুর রহমান (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভিয়াইল ইউনিয়নের খেড়খাটি গ্রামের কাঁকড়া নদী থেকে বালুবাহী ট্রাক মোহনপুর ব্রিজের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবলীগকর্মী দেবেশ ও আশিকুর ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা চিরিরবন্দর থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা