,

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির নেতারা

news-image

নিজস্ব প্রতিবেদক : নিজেদের দাবি-দাওয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির নেতারা। আজ বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে সারা দেশ থেকে সংগঠনটির নেতারা অংশ নেওয়ার কথা থাকায় বৈঠকের সময় চূড়ান্ত করা হয়নি।

এদিকে সংগঠনটির বুধবার থেকে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে কিনা তাও জানানো হয়নি।

মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর মনিপুরী পাড়ার বাসায় ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির কিছু নেতা মতবিনিময় করার পর এ বিষয়ে সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ।

এদিকে নতুন সড়ক পরিবহন আইন স্থগিত রাখাসহ ৯ দফা দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডেকেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান বলেন, ‘আমাদের শ্রমিকেরা দুই-তিন দিন আগে থেকেই আন্দোলন করছেন। তবে বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে সারা দেশে সব ট্রাক ও কাভার্ডভ্যান এবং কাভার্ডভ্যানে করে কুরিয়ার সার্ভিসের পার্সেল পরিবহনে কর্মবিরতি থাকবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা