,

চলছে অবরোধ, চলাচলরত গাড়ির চাবি কেড়ে নিচ্ছে শ্রমিকরা

news-image

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ চলছে। এ সময় পরিবহন শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে চলাচলরত গাড়ি আটকে দেয়। সেইসঙ্গে গাড়িগুলো থেকে চালকদের নামিয়ে গাড়ির চাবি কেড়ে নেওয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

আজ বুধবার সকাল সোয়া ছয়টা থেকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একদল পরিবহন শ্রমিক সড়কে অবস্থান নেয়। এরপর মহাসড়কের দুই পাশে গাড়িগুলোকে এলোমেলো করে রেখে রাস্তা অবরোধ করে রাখে তারা।

বেলা ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকদের অবরোধ চলছিল। এদিকে খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের সিনিয়র এএসপি সালেহউদ্দিন আহমেদ।

শ্রমিকদের ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করে সাইনবোর্ড এলাকায় কর্তব্যরত ট্রাফিক পরিদর্শক মো. জিয়াউল করিম জানান, বুধবার সকাল সোয়া ছয়টা থেকে কিছু শ্রমিক রাস্তায় এসে অবস্থান নেয় এবং সড়ক অবরোধ করে মহাসড়কের উভয় পাশে বন্ধ করে দেয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন।

এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই শ্রমিকদের ধর্মঘট ও সড়ক অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা