,

রাজধানীতে গণপরিবহনের তীব্র সংকট, ভোগান্তি চরমে

news-image

নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে দেশের বিভিন্ন জেলায় চলমান পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে রাজধানী ঢাকাতেও। গত কয়েকদিনের তুলনায় রাজধানীর সড়কগুলোতে আজ বুধবার গণপরিবহনের তীব্র সংকট দেখা গেছে। যাত্রাবাড়ী থেকে ঢাকার অভ্যন্তরে গণপরিবহন বন্ধ রেখেছে শ্রমিকরা। এ ছাড়া সায়েদাবাদ থেকে ছাড়ছে না কোনো দূরপাল্লার বাস। এতে চরম ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী।

সরেজমিনে রাজধানীর প্রায় সব সড়ককেই গণপরিবহনের অপেক্ষায় যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কেউ কেউ বাসের জন্য দীর্ঘক্ষণ রাস্তায় অপেক্ষা করছেন। কেউ আবার উপায় না দেখে পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছেন। অনেকেই ভাড়া নির্ধারণ করে মোটরসাইকেল ও প্রাইভেট কার দিয়ে রাইড শেয়ার করছেন। এ ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের। তবে বাস না পেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন স্কুলগামী শিক্ষার্থী ও নারীরা।

কারওয়ানবাজার মোড়ে বাসের অপেক্ষায় থাকা অফিসগামী কয়েকজন কর্মজীবী জানান, রাস্তায় বাস কম বিষয়টি জানতে পেরে আগেই অফিসের জন্য বের হয়েছেন তারা। কিন্তু কোনো লাভ হয়নি, দেড় ঘণ্টা দাঁড়িয়ে থেকে বাসে উঠতে পারছেন না। অনেকক্ষণ পরপর একটা বাস এলেও ভিড়ের কারণে উঠতে পারছেন না।মিরপুর ১২ নম্বর সেকশন থেকে যেসব গণপরিবহন ছাড়ে, তার চালকরা বলছেন, মিরপুর ১২ নম্বর ছেড়ে গাড়ি ১০ নম্বরে যেতেই মামলা খাওয়া লাগে। গাড়ির কাগজপত্র সবকিছু ঠিকঠাক থাকার পরও কোনো না কোনো দোষ ধরে পুলিশ মামলা দেবেই। আর এখন তো পাঁচ হাজার টাকার নিচে কোনো মামলা নেই। তাই এ আইন প্রত্যাহারের দাবিতে বুধবার থেকে ধর্মঘট হলেও বেশিরভাগ ড্রাইভার মঙ্গলবার থেকেই গাড়ি বের করেননি।

এদিকে, বুধবার সকাল থেকে শ্রমিকদের আন্দোলন-ধর্মঘটে বন্ধ রয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় সব যান চলাচল। অভ্যন্তরীণ ছোট কিছু যানবাহন ছাড়া তেমন কোনো গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে না সড়কগুলোতে।

সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জের সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জের শিমরাইল, কাঁচপুরসহ ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্নস্থানে অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা। তারা সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এর মধ্যে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও কাঁচপুরে দেখা গেছে, শ্রমিকরা বিভিন্ন পরিবহনের বাস দিয়ে রাস্তা আটকে যান চলাচল বন্ধ করে রেখেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর