,

আপিল করবেন শাহাদাত

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় লিগে নিজ দলের ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্চিত করায় পাঁচ বছর নিষিদ্ধ হলেন পেস বোলার শাহাদাত হোসেন রাজিব। তবে তিনি এই শাস্তি কমানোর জন্য আপিল করবেন।

মঙ্গলবার রাতে আলাপে শাহাদাত হোসেন রাজিব বলেন, আরাফাত সানিকে মাঠে ধাক্কা দিয়ে আমি ভালো কাজ করিনি। তবে ওর সঙ্গে পরে বিষয়টি মিটমাট হয়েছে। ভাবতেও পারিনি এত বড় শাস্তি পাব। এত বড় শাস্তি দেয়ায় আমি হতাশ। শাস্তি কমানোর জন্য আমি অবশ্যই আপিল করব। বিষয়টি বুঝিয়ে বললে আশা করি শাস্তি কিছুটা কমবে।

জাতীয় দলের সাবেক এ তারকা ক্রিকেটার আরও বলেন, জাতীয় দলের বাইরে থেকে ঘরোয়া ক্রিকেট খেলেই সংসার চালাই। সেখানেও যদি খেলতে না পারি তাহলে কেমন চলব। আশা করি আমার ব্যাপারটি ক্রিকেট বোর্ড ভেবে দেখবে।

আপিল করার জন্য আগামী মঙ্গলবার পর্যন্ত সময় পাবেন শাহাদাত হোসেন রাজিব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর