,

নওয়াজ শরীফ চিকিৎসার জন্য লন্ডন গেলেন

news-image

নিউজ ডেস্ক : এবার মঙ্গলবার সকালে চিকিৎসার জন্য দোহার উদ্দেশে রওনা হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। দোহা থেকে তিনি লন্ডন যাবেন। মঙ্গলবার সকালে লাহোর বিমানবন্দরের হজ টার্মিনাল থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে পাকিস্তান ত্যাগ করেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের সুপ্রিমো। খবর দ্য ডনের।

বিমানবন্দরে আসার পথে দলের হাজার হাজার নেতাকর্মীকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নওয়াজকে অভিবাদন জানান। এ সময় অনেককে তসবিহ হাতে তার সুস্বাস্থ্য কামনা করে প্রার্থনা করতে দেখা যায়।

সাবেক পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ড. আদনান খান, দলের প্রেসিডেন্ট শেহবাজ শরিফ, দলের নেতা মো. ইরফান ও আবিদুল্লাজ জান।

কোনো শর্তছাড়াই ইমরান খানের সরকার এক্সিট কন্ট্রোল লিস্ট থেকে তার নাম বাদ দেয়ায় তিনি পাকিস্তান ত্যাগের অনুমতি পেয়েছেন।

এ ব্যাপারে পিএমএল-এনের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব জানিয়েছেন, শনিবার লাহোর হাইকোর্ট নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য লন্ডন যেতে অনুমতি দেন।

চার সপ্তাহ সেখানে থাকতে পারবেন তিনি। তবে মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে সময় বাড়ানো যাবে।

এর আগে পাকিস্তান সরকার জানিয়েছিল- নওয়াজ শরিফকে বিদেশ যেতে হলে সাত থেকে সাড়ে ৭ বিলিয়ন ডলারের ইনডেমনিটি বন্ড দিতে হবে।

তবে লাহোর হাইকোর্ট সেই শর্ত বাদ দেয়ার নির্দেশ দিয়ে বলেছেন, শর্তছাড়াই নওয়াজকে বিদেশে যেতে দিতে হবে। আর দেশটির সরকার রোববার জানিয়েছে, হাইকোর্টের নির্দেশ মন্ত্রিপরিষদের আকাঙ্ক্ষারই প্রতিফলন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর