,

অস্ত্র-ইয়াবাসহ ‘পটেটো রুবেল’ গ্রেফতার

news-image

নিউজ ডেস্ক : ৩০ মামলার পলাতক আসামি রুবেল হোসেন ওরফে ‘পটেটো রুবেল’কে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাতে দারুস সালাম থানার কলোনিপাড়া থেকে তাকে আটক করে র‌্যাব-৪।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম সজল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে দারুস সালাম থানা এলাকার কলোনিপাড়ায় অভিযান চালিয়ে রুবেলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, এক রাউন্ড রাবার বুলেট এবং ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

রুবেল র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধের কথা স্বীকার করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানান যে, তিনি দীর্ঘদিন ধরে রাজধানী ছাড়াও অন্যান্য জেলায় অস্ত্র ও মাদক ব্যবসা এবং চাঁদাবাজি করে আসছিলেন।

তার বিরুদ্ধে রাজধানীসহ আশপাশের জেলাগুলোর বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, রাহাজানি, বিস্ফোরক, চাঁদাবাজি এবং মাদকসহ বিভিন্ন অপরাধের ৩০টি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা