,

আশুগঞ্জে ৫ শতাধিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

news-image

গোলাম সারোয়ার,আশুগঞ্জ  : ‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে আগামী রবি মৌসুমে সরিষা ও গম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের প্রান্তিক ৫ শতাধিক কৃষকের মাঝে কৃষি বীজ ও সার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলার আশুগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এই কৃষি বীজ ও সার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন, কৃষি সম্প্রসারণ কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক শ্রী নিবাস দেবনাথ।

আশুগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মো. আবু নাসের, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার, ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়নের ৫’শ জন প্রান্তিক কৃষককে এক কেজি সরিষার বীজ, ২০ কেজি ডাই এমোনিয়া ফসফেট সার ও ১০ কেজি পটাশ সার বিনামূল্যে দেয়া হয়েছে। এছাড়া আরো ৫০ জন প্রান্তিক কৃষককে জনপ্রতি ২০ কেজি গম, ২০ কেজি ডাই এমোনিয়া ফসফেট সার ও ১০ কেজি ম্যাগনেসিয়াম ফসফেট বিনামূল্যে দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর