,

দেশ এগিয়ে যাচ্ছে সম্মিলিত প্রচেষ্টায় : গণপূর্তমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত দেশে কিছুই ছিল না। এখন অনেক কিছু হয়েছে। বাংলাদেশে অনেক সরকার এসেছে, কিন্তু কিছুই করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে প্রতিস্কুলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা টয়লেট নির্মাণ করে দিয়েছেন। প্রতিটা মহাসড়কে টয়লেট নির্মাণ করা হয়েছে। প্রতিটা পেট্রোল পাম্পে টয়লেট বাধ্যতামূলক করে দিয়েছেন। এভাবেই পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে হারপিক ও আরটিভির যৌথ উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপূর্তমন্ত্রী এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য অনেক আগেই ধারণ করেছি। এজন্য শেখ হাসিনা টয়লেট নির্মাণ করে দিয়েছেন। সরকার আরও টয়লেট নির্মাণ করবে। সামাজিক সূচকে আমরা ভারতের চেয়েও এগিয়ে।

তিনি বলেন, নতুন প্রজন্মকে স্বাস্থ্যসম্মতভাবে গড়ে তুলতে হবে। তা না হলে নতুন নেতৃত্ব আসবে না।

গণপূর্তমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নে সারা বিশ্ব অবাক। কীভাবে বাংলাদেশ টেকসই উন্নয়ন করেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল আহসান খান বলেন, প্রতিদিন একজন মানুষকে তিন-চার লিটার পানি খেতে হয়। যদি কেউ না খায়, কিডনির নানা সমস্যা হয়। অনেকে পানি খায় না, বাসার বাইরে গেলে টয়লেট মেলে না। কারণ পানি খেলে প্রস্রাব ধরে। যদি কেউ প্রস্রাব সময়মতো না করে, ইউরিন আটকে রাখে, তাতে ইউটিআই রোগে আক্রান্ত হবে। তাই শহরে পর্যাপ্ত পাবলিক টয়লেট নির্মাণ করতে হবে। বাচ্চারা স্কুলে পর্যাপ্ত পানি খায় কি-না, তা নজর রাখতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আরটিভির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, সাবেক সংসদ সদস্য নূরজাহান বেগম মুক্তা, সাবেক সংসদ সদস্য মেহজাবিন খালেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ডেইজি সারওয়ার, ব্যানবেইজের মহাপরিচালক ফসিউল্লাহ ও রেকিট বেনকিজারের পরিচালক নুসরাত জাহান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা