,

বাসায় ফিরেছেন নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) তাকে চিকিৎসা নিতে হয়েছে। তবে তিনি এখন সুস্থ আছেন। একদিন পর বাসায় ফিরেছেন বসিরহাটের এ সংসদ সদস্য।

রোববার (১৭ নভেম্বর) রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন নুসরাত। এরপর সোমবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।

তিনি পশ্চিমবঙ্গের একটি সংবাদমাধ্যমকে বলেন, আমি ভালো আছি। কেউ চিন্তা করবেন না।

নুসরাত জানান, তার অ্যাজমার সমস্যা অনেকদিনের। হঠাৎ তা প্রচণ্ড বেড়ে যায়। তাই হাসপাতালে যেতে হয়েছে। তবে এখন তিনি ভালো আছেন। বাড়ি ফিরে আবার কাজ শুরু করবেন।

জানা যায়, রোববার নুসরাতের স্বামী নিখিল জৈনের জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করা হয়েছিল। হঠাৎ সেখানেই অসুস্থবোধ করলে দ্রুত নুসরাতকে হাসপাতালে ভর্তি করা হয়। তার সার্বক্ষণিক খোঁজ রাখেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে গুঞ্জন ছড়ায়, অতিরিক্ত ঘুমের ঔষধ খেয়ে নুসরাত অসুস্থ হয়েছেন। কিন্তু প্রথম থেকেই তার পরিবারের সদস্যরা বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

২০১১ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘শত্রু’ সিনেমার মাধ্যমে টালিউডে পা রাখেন নুসরাত জাহান। এতে তিনি জিতের বিপরীতে অভিনয় করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অভিনয় দক্ষতার গুণে তিনি জয় করে নিয়েছেন কোটি দর্শকের হৃদয়। একে একে অভিনয় করেছেন ‘খোকা ৪২০’, ‘খিলাড়ি’, ‘অ্যাকশন’, ‘জামাই ৪২০’, ‘ওয়ান’, ‘জুলফিকার’ ও ‘নাকাব’সহ বেশকিছু সিনেমায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর