,

গুলিতে সাংবাদিকের চোখ হারানোর প্রতিবাদে চোখে ব্যান্ডেজ নিয়ে সংবাদ পাঠ

news-image

অনলাইন ডেস্ক : ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি এক সাংবাদিকের চোখ হারানোর প্রতিবাদে দুই প্রেজেন্টারকে চোখে ব্যান্ডেজ পরিধান করে সংবাদ পড়তে দেখা গেছে।

সোমবার রাত ৯টার খবরে ফিলিস্তিন টিভিতে দুই প্রেজেন্টার চোখে ব্যান্ডেজ পরিধান করে সংবাদ পাঠ করেন।

শুক্রবার পশ্চিম তীরে একটি বিক্ষোভ কভারেজের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে বাম চোখ হারান মোয়াজ আমারনা নামে এক সাংবাদিক। এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। এক চোখে ব্যান্ডেজ প্রদর্শন করে অভিনব প্রতিবাদ করছেন বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা।

জেরুজালেমের হাদাসাহ মেডিকেল সেন্টারের চিকিৎসকরা জানিয়েছেন, গুলির কারণে আমারনা তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন।

এ বিষয়ে ইসরায়েলের সীমান্ত পুলিশ দাবি করেছে, শুক্রবারের প্রতিবাদে সাংবাদিক আমারনাকে টার্গেট করা হয়নি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার সময় ওই সাংবাদিক গুলিবিদ্ধ হন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর