,

সিয়াচেনে তুষার ধস : চার ভারতীয় সেনাসহ নিহত ৬

news-image

ভারত অধিকৃত কাশ্মীরের সিয়াচেনে তুষার ধসে ৬ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার এ ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ভারতের চারজন সেনাও রয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর সূত্রে এ কথা জানা গেছে।

জানা গেছে, সিয়াচেনে ১৮ হাজার ফুট উচ্চতায় নর্দার্ন গ্লেসিয়ারে ধস নামে। সে সময় আট ভারতীয় সেনা নিখোঁজ হন। দীর্ঘ সময় উদ্ধার তৎপরতার পর ছয় জনের মৃতদেহ ও দুইজনকে জীবিত উদ্ধার করা হয়।

ভারতীয় সেনারা সোমবার ওই এলাকায় প্যাট্রলিংয়ে ছিলেন । এ সময় বরফ ধস নামলে তারা সেখানে আটকে পড়েন। তারপরই তাদের দ্রুত উদ্ধার করতে অভিযান পরিচালনা করা হয়।

প্রসঙ্গত, বিশ্বের সর্ববৃহত যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত সিয়াচেন।  সিয়াচেনে এ পর্যন্ত প্রায় ৯০০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। কিন্তু একবার পাকিস্তান সিয়াচেনের দখল নিলে তার পুনর্দখল নিতে ২-৩ হাজার ভারতীয় সেনার মৃত্যু হতে পারে বলে আশঙ্কা ভারতের। এই এলাকায় বিরোধী পক্ষের সেনাদের চেয়ে সবচেয়ে বড় শত্রু বরফ ও ঠান্ডা।

সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর