,

বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট : টিকিটের জন্য হাহাকার, অভিযোগ কালোবাজারির

news-image

স্পোর্টস ডেস্ক : কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে শুক্রবার বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম দিবা-রাত্রির টেস্ট। আর ম্যাচ দেখতে উন্মুখ হয়ে আছেন প্রতিবেশী দুই দেশের ক্রিকেট সমর্থকরা।

ঐতিহ্যবাহী এই টেস্টের প্রথম তিন দিনের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়েছে গেছে। আগ্রহী অনেক সমর্থক হন্যে হয়ে টিকিট খুঁজছেন। শুরু হয়েছে হাহাকার। অনলাইনে টিকিট কাটা দর্শকদেরও লম্বা লাইন।

এখনও কাউন্টার থেকে টিকিট বিক্রির আশায় অনেকে। উঠছে কালোবাজারির অভিযোগও। টিকিট না পেয়ে অনেকেই আক্ষেপ করছেন গোলাপি বলের লড়াই আর দেখা হলো না।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, ক্রিকেটপ্রেমীদের কথা ভেবে খারাপ লাগছে। কিন্তু টিকিট যদি বিক্রি হয়ে যায়, তাহলে তো আসন সংখ্যা বাড়ানো যাবে না। টেস্ট শুরুর আগেই প্রথম তিন দিনের টিকিট সব বিক্রি হয়ে গেছে। শুনে ভালোই লাগছে।

সৌরভ আরও বলেন, এবারের ইডেন টেস্ট একটা বড় পরীক্ষা। কারণ, এটা উপমহাদেশের প্রথম গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর