,

ফের বাবা হলেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।ফেসবুকে নিজের বাবা হওয়ার খবর জানিয়েছেন তামিম নিজেই। তবে তিনি কিছু লিখেননি।

শুধু একটি ছবি আপলোড করেছেন। যেখানে বুমরানগ্রাড ইন্টারন্যাশনাল হসপিটালের কার্ডে লেখা রয়েছে, ‘আমি একজন মেয়ে। আমার নাম আলিশবা ইকবাল খান।’

মা আয়েশা সিদ্দিকা ইকবালের সঙ্গে মিলিয়ে যার নাম রাখা হয়েছে আলিশবা ইকবাল খান।

এর আগে পুত্রসন্তানের বাবা-মা হয়েছিলেন তামিম-আয়েশা দম্পতি। গত ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি তাদের প্রথম সন্তান আরহাম ইকবাল জন্মগ্রহণ করে।

প্রসঙ্গত পারিবারিক কারণ দেখিয়ে ভারত সফর থেকে ছুটি নিয়েছিলেন তামিম ইকবাল। শুরুতে কারণ না জানালেও, পরে জানা যায় সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই মূলত ভারত সফরে যাননি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর