,

মিরাজ মনে করেন গোলাপি বলে বাড়তি সুবিধা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-ভারত ইন্দোর টেস্ট শেষ হয়েছে মাত্র আড়াই দিনে। ইডেন টেস্টে নামার আগে হাতে দুদিন বেশি সময় পেয়েছে দুই দল। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে এই দুদিন বাড়তি অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ। যথারীতি গোলাপি বল নিয়েই বাড়তি মনোযোগ ছিল রাসেল ডমিঙ্গো-ড্যানিয়েল ভেট্টরির শিষ্যদের।

গোলাপি বলে প্রথমবারের মতো ফ্লাডলাইটের নিচে কৃত্রিম আলোয় দিবারাত্রির টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে নামবে সফরকারীরা।

তার আগে নিজেকে আরও ভালো করে ঝালিয়ে নিচ্ছেন স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। গোলাপি বলে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন তিনি। ইন্দোর টেস্টে ২৭ ওভারে ৪.৬২ ইকোনমিতে ১২৫ রান দিয়ে মাত্র একটি উইকেট পাওয়া মিরাজের জন্য ইডেনের গোলাপি বল আর ঘাসের উইকেট হয়ে দাঁড়াবে বড় চ্যালেঞ্জ।

সোমবার গোলাপি বলে অনুশীলন করে মিরাজ জানালেন, ‘আমার কাছে যেটা মনে হয় গোলাপি বলে স্পিনাররা স্কিড করতে পারবে বেশি। তাছাড়া, বাউন্সের পাশাপাশি বলে টার্নও করবে। অনুশীলনের সময় বুঝলাম, পেসাররা এই বলে বাড়তি সুবিধা পাবে। শুরুর দিকে এই বলে বেশ সুইং থাকতে পারে। ব্যাটিং করার সময় দেখলাম লাল বলের তুলনায় গোলাপি বল বেশ আলাদা। ম্যাচে অন্যরকম আচরণও করতে পারে। এটা হয়তো বাড়তি সুবিধা হবে স্পিনারদের জন্য।’

দিবারাত্রির টেস্টে শিশিরের একটা প্রভাব থাকবে। মিরাজ জানালেন গোলাপি বল কাজে লাগাতে পারলে স্পিনারদের জন্যও বাড়তি সুবিধা থাকবে। তিনি যোগ করেন, ‘বল যখন সিমিংয়ে যায় অনেকসময় সেটার ডেলিভারি বোঝা কঠিন হয়ে যায়। সিমের পজিশন ঠিক থাকলে বেশ ভালো কাজে দেবে। এরকম গোলাপি বল ও ফ্লাডলাইটে প্রথমবার খেলবে সবাই। আমরা সবাই পজিটিভ, সঙ্গে রোমাঞ্চিত।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর