,

ব্রাহ্মণবাড়িয়ায় যৌন নিপীড়নের অভিযোগে স্কুলছাত্র গ্রেপ্তার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সোমবার দুপুরে ঘাটিয়ারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে ঘাটিয়ারা এলাকার নিজ বাড়ির উঠানে খেলা করছিল কয়েক শিশু। এর মধ্যে দুই শিশুকে নিয়ে এসে পার্শ্ববর্তী খলিল মিয়ার বাড়িতে যৌন নিপীড়ন করে ওই কিশোর। শিশুদের এক সহপাঠি বিষয়টি দেখে স্থানীয়দেরকে জানালে তাকে আটক করা হয়। এর আগে শুক্রবার দুপুরে একই এলাকার নয় বছরের এক শিশুকে যৌন নিপীড়ন করে বলে জানা যায়।

ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন জানান, শিশুদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তবে বাহ্যিকভাবে কোনো আলামত পাওয়া যায়নি। অন্যান্য পরীক্ষার রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নারায়ন চন্দ্র দেবনাথ জানান, খবর পেয়ে সদর হাসপাতালে গিয়ে শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর