,

ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কে যান চলাচল বন্ধ : আটকা পড়েছে পণ্যবাহী গাড়ী

news-image

রংপুর ব্যুরো : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রোডস এন্ড হাইওয়ে এবং কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক ও শ্রমিক ইউনিয়নের মধ্যে দ্বন্দ্বের কারণে অনির্দিষ্টকালের জন্য চলাচল বন্ধ করে দিয়েছে। গত রোববার থেকে এ সড়কে সবধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে করে পণ্য বোঝাই প্রায় শতাধিক ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ও পিকাপ ভ্যান রাস্তায় আটকা পড়ে আছে।

জানা গেছে, ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের রায়গঞ্জ সেতুটি ঝুঁকিপূর্ণ ও মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তার পাশেই নতুন একটি সেতু নির্মাণের কার্যক্রম শুরু হয়। যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে সওজ ও রোডস এন্ড হাইওয়ে কর্তৃপক্ষ পূর্বের সেতু দিয়ে অনধিক দশ টন পণ্য বোঝাই যানবাহন চলাচল করতে পারবে মর্মে নোটিশ জারি করে। কিন্তু কর্তৃপক্ষের এই বিধি নিষেধ অমান্য করে দশটনের অধিক পণ্য বোঝাই ট্রাক সহ অন্যান্য যানবাহন মোটা অংকের চাঁদার বিনিময়ে সেতু পার করে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। দিনকে দিন এই চাঁদার পরিমাণ বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন তাদের আওতাভুক্ত সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সমিতির সভাপতি আয়নাল হক বলেন, রায়গঞ্জ সেতুটি ঝুঁকির্পূণ এটা আমরা সবাই জানি। কর্তৃপক্ষের বিধি মেনেই পণ্য বোঝাই যান বাহন গুলো চলাচল করছে। কিন্তু রোডস এন্ড হাইওয়ে সুপার ভাইজার আছলাম হোসেন দশ টনের অধিক মালামাল আছে এমন অভিযোগে প্রায় প্রতিটি গাড়ী থেকে চাঁদা আদায় করছে। চাঁদা না দিলে সেই ট্রাককে আটকে রাখছে ঘণ্টার পর ঘণ্টা এবং চালককে নানা ভাবে হয়রানি করছে। এর প্রতিবাদে ট্রাক সহ সমিতির আওতাভূক্ত সকল প্রকার যান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রোডস এন্ড হাইওয়ে সুপার ভাইজার আছলাম হোসেন এমন অভিযোগ অস্বীকার করে বলেন, কর্তৃপক্ষের বিধি নিষেধ অমান্য করে ১৫ থেকে ২০ টন মালামাল বোঝাই যানবাহন চলাচলে বাঁধা দিলে তারা সম্পূর্ণ বেআইনিভাবে যান চলাচল বন্ধ করে দেয়।###

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা