,

ইমার্জিং কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : এসিসি ইমার্জিং টিমস কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। সেমিফাইনালের অন্য ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তিন ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় স্বাগতিক বাংলাদেশ।

আর শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে গ্রুপ রানার্স-আপ হয় আফগানিস্তান। তিন ম্যাচে দুই জয় ও এক হারে তাদের পয়েন্ট ৪।

নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৯ উইকেটে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ ইমার্জিং দল। এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে সৌম্য-নাঈম-শান্তরা নেপালকে ৮ উইকেটে হারিয়েছে। অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে জায়গা করে নিয়েছে টানা তিন জয় পাওয়া স্বাগতিক বাংলাদেশ।

ওমানকে ১৪৭ রানে হারিয়ে তিন ম্যাচের সবকটিতে জিতেছে পাকিস্তান। পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয় পাকিস্তানিরা। এদিকে, ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে হংকংকে ১২০ রানে হারিয়ে গ্রুপ রানার্স-আপ হয় ভারত। তিন ম্যাচে দুই জয় ও এক হারে তাদের পয়েন্ট ৪।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার (২০ নভেম্বর) প্রথম সেমিতে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ২১ নভেম্বর মিরপুরে দ্বিতীয় সেমিতে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শনিবার (২৩ নভেম্বর) মিরপুরে হবে ফাইনাল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর