,

হবিগঞ্জে লবণের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা, আটক ৪

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : দেশজুড়ে পেঁয়াজের মূল্য বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এরই মধ্যে বিভিন্ন স্থানে লবণের দাম বেড়ে যাওয়া নিয়ে গুজবের মাধ্যমে বাজারে পণ্যটির কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চলছে। একদিন পর অতিরিক্ত মূল্যে লবণ কিনতে হবে, এমন গুজবের পর দোকানে ভিড় করছেন ক্রেতারা। কয়েক ঘণ্টার ব্যবধানে হবিগঞ্জে বিক্রি হয়েছে লাখ লাখ টাকার লবণ।

জানা যায়, হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় দুই ঘণ্টায় লাখ লাখ টাকার লবণ বিক্রি করেছেন ব্যবসায়ীরা। ইতোমধ্যে লবণ মজুদ করাও শুরু করে দিয়েছেন অনেকে। সর্বনিম্ন ৫ কেজি ও সর্বোচ্চ ৫০ কেজি করে লবণ বিক্রি হচ্ছে।

সোমবার (১৮ নভেম্বর) রাতে দেখা গেছে এমন পরিস্থিতি।

এদিকে রাত সাড়ে ১০টায় হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার রহমান এন্টারপ্রাইজ থেকে প্রায় ২০ বস্তা লবণ জব্দ ও ৪ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয় জানানো হয়নি।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।

আমিরুল ইসলাম জানান, লবনের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করায় ৪ জন আটক ও ২০ বস্তা লবণ জব্দ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রস্তুতি চলছিল।

খোঁজ নিয়ে জানা যায়, হবিগঞ্জ জেলা শহর, আজমিরীগঞ্জ, বানিয়াচং, চুনারুঘাট ও বাহুবল উপজেলায় একদিনের মধ্যেই লবণের মূল্য বাড়বে এমন গুজব ছড়িয়ে পড়েছে। এরপর দোকানে ভিড় করতে শুরু করেছেন ক্রেতারা।

শুক্রবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত আজমিরীগঞ্জ উপজেলার সমর রায় ৭০ হাজার, হরিপদ রায় ৫০ হাজার এবং বিকাশ মোদক ২০ হাজার টাকার লবণ বিক্রি করেছেন।

আজমিরীগঞ্জ বাজারে আসা আফছার মিয়া নামে এক ক্রেতা জানান, মানুষের মুখ থেকে জানতে পেরেছি পেয়াজের মতো লবণের দামও বাড়বে। তাই আমি ৮ কেজি লবণ কিনে রেখেছি।

একই বাজারে আসা আজমিরীঞ্জ উপজেলার হিলালপুর গ্রামের ওয়ারিশ মিয়া নামে আরেক ব্যক্তিকেও ৫ কেজি লবণ কিনে নিতে দেখা যায়।

হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান জানান, শহরের চৌধুরী বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। ৪ জনকে আটক করা হয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা