বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই মাহিবুল ‘ছায়া পরীক্ষা’ দেয়ার সুযোগ পাচ্ছে

news-image

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা দেয়ার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে কেন্দ্রের গেট ধরে দাঁড়িয়ে থাকা সেই প্রতিবন্ধী মাহিবুল অবশেষে ‘ছায়া পরীক্ষা’ দেয়ার সুযোগ পাচ্ছে।

সোমবার দ্বিতীয় দিনের মতো আবারও গেটে দাঁড়িয়ে থাকায় বাগাতিপাড়া উপজেলা প্রশাসন এ ছায়া পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার প্রথম দিনেও পরীক্ষা দেয়ার বাসনায় পুরো আড়াই ঘণ্টা গেটে দাঁড়িয়ে ছিল মাহিবুল। বিষয়টি নিয়ে সোমবার সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা সমাজসেবা অফিসার রেজাউল করিম জানান, গণমাধ্যমে প্রকাশিত খবরটি নজরে এলে সোমবার সকালে আবারও মাহিবুলকে গেটে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। বিষয়টি নিয়ে ইউএনও প্রিয়াংকা দেবী পালের সঙ্গে আলোচনা করেন। পরে মাহিবুলকে ইউএনও কার্যালয়ে ডেকে পরীক্ষার আদলে এক ছায়া পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

তিনি জানান, সেই পরীক্ষা গ্রহণ করা হবে শুধুই মাহিবুলকে সান্ত্বনা দেয়ার জন্য। তবে আইনি জটিলতার কারণে কোনো মূল্যায়ন করা হবে না বা ফলাফলও দেয়া হবে না। তবে কোনো নিয়মিত পরীক্ষার কেন্দ্রে নয়, সে পরীক্ষা দিবে পার্শ্ববর্তী শহীদ মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্মৃতি বাক, শ্রবণ ও অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে। মঙ্গলবার থেকে এ পরীক্ষার সুযোগ পাবে সে।

মাহিবুলের বাবা কামরুল আহসান খান জানান, প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের বাংলা বিষয়ের পরীক্ষা দেয়ার জিদ ধরেছিল মাহিবুল। তাই উপায় না দেখে তাকে নিয়ে আবারও এসেছিলেন পিইসি পরীক্ষার কেন্দ্রে। স্কুল ড্রেস পরে পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের গেটে দাঁড়িয়ে একই কথা সে পরীক্ষা দিতে চায়।

উল্লেখ্য, উপজেলার নওশেরা মহল্লার শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মাহিবুল ড. এমদাদ খান ও ছেতেরা খান অর্কা কৃষি ও কারিগরি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। পরীক্ষা দেয়ার শারীরিক ও মানসিক সক্ষমতা নেই ভেবে বাবা-মা এ বছর পরীক্ষার জন্য ডিআরভুক্ত না করায় পরীক্ষায় অংশ নিতে পারেনি সে।

এ জাতীয় আরও খবর

৫০ প্রশাসন ক্যাডার কর্মকর্তা হচ্ছেন এসিল্যান্ড

বছরের শেষ বা আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন

হামে মৃত্যুর সংখ্যা ৮০০ ছাড়াল

এজলাসে পেপারওয়েটের আঘাতে আহত নারী আইনজীবী

গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াত

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা