,

লিবিয়ায় বিমান হামলায় ৫ বাংলাদেশি নিহত

news-image

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় অন্তত সাত জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মার্কিন বার্তা সংস্থা এপি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ বছরের এপ্রিল থেকে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে জেনারেল খলিফা হাফতার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সংঘর্ষ চলছে।

ত্রিপোলিভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় এপিকে জানিয়েছে, সোমবার রাজধানীর ওয়াদি এল রাবি এলাকায় অবস্থিত কারখানাটিতে হামলা চালানো হয়। শহরের যে কেন্দ্রে কয়েক মাস ধরে হামলা চলছে, কারখানাটির অবস্থান তার দক্ষিণে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মালেক মার্সেত এপিকে বলেন, নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি ও দুই জন লিবীয় রয়েছেন। এছাড়া হামলায় নাইজার ও বাংলাদেশের অন্তত ১৫ জন কর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পায়ে আঘাত পাওয়া কয়েকজনকে ব্যান্ডেজ পরিয়ে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে ত্রিপোলিতে সহিংসতার মাত্রা বেড়েছে। দুই পক্ষই পরস্পরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আর এতে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। বাস্তুহারা হয়েছেন কয়েক হাজার। নিহত ৫ জনের পরিচয় এখনো জানাজায়নি।

 

বাংলা ট্রিবিউন

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর