,

নবীনগরে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ৭১ গণ-কবরের স্মৃতি অনির্বাণ উদ্বোধন

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের উত্তর পশ্চিম কণার্রে ৭১ সালের পাক বাহিনীর হাতে নিহত শহীদদের গণকবরের স্মৃতি অনির্বাণ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয় । ব্রাহ্মণবাড়িয়া- ৫ নবীনগরের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের উদ্যোগে গণ-কবরের স্মৃতি অনির্বাণ নির্মাণ করা হচ্ছে। উক্ত নির্মাণ কাজের উদ্বোধন করেন মো.মনিরুজ্জামান মনির চেয়ারম্যান নবীনগর উপজেলা পরিষদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম এর সহযোগীতায় উক্ত অনুষ্ঠনে উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন সাদেক ভাইস চেয়ারম্যান নবীনগর উপজেলা পরিষদ, মিজানুর রহমান উপজেলা প্রকৌশলী, মোহাম্মদ মোকাররম হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ইসলাম আল হাযিব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, প্রণব কুমার ভৌমিক জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, মো. আবু মুসা প্রধান শিক্ষক নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ নাসির উদ্দিন যুব ও ক্রীড়া সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, আরিফুল ইসলাম মিনাজ নবীনগর প্রেসক্লাব, গোলাম মস্তোফা, রবিন সাইফ, মো. সফর আলী, দেলুয়ার হোসেন, আবু কাউসার ও সংশ্লিষ্ট ঠিকাদার প্রমূখ।

এছাড়া প্রেস ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বলেন নির্ধারিত সময়ের মধ্যে এ নির্মান কাজ শেষ করে আগামী ১৬ ডিসেম্বরে মহান বিজয় দিবসে শহীদদের স্মরনে পুষ্প অপর্নের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা