,

মেয়র আরিফ লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনলেন!

news-image

নিজস্ব প্রতিবেদক : লাইনে দাঁড়িয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পেঁয়াজ কিনলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আজ সোমবার দুপুরে সিলেটের কিন ব্রিজ পয়েন্টে টিসিবির পেঁয়াজ বিক্রির অস্থায়ী কেন্দ্রের লাইনে দাঁড়ান মেয়র আরিফ।

তিনি সাংবাদিকদের বলেন, ‘পেঁয়াজ বর্তমানে অগ্নিমূল্য, এখন সোনার দামে, সোনার হরিণের মতো। যখন আমরা শুনলাম পুলিশ কিছু পেঁয়াজ জব্দ করে ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি করছে তখন আমরা লাইনে এসে দাঁড়ালাম। সাধারণ মানুষের সারিতে দাঁড়িয়ে পেঁয়াজ কিনতে আসা আমার একটি প্রতীকী প্রতিবাদ।’

এ সময় সরকারের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিও জানান মেয়র।

সোমবার সকাল ১০টা থেকে সিলেট নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল ইসলাম অডিটোরিয়াম, কিন ব্রিজের মোড়, মার্কাজ পয়েন্টে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি।

এসব স্থান থেকে একজন ক্রেতা দুই কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারছেন। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর