,

‘বলিভিয়ায় খুব শিগগিরই নতুন নির্বাচন হবে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বলিভিয়ার অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট জিয়ানিন আনেজ রবিবার বলেছেন, তিনি খুব শিগগিরই নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। ইভো মোরালসের পদত্যাগের এক সপ্তাহ পরও দেশটির প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে তিনি এমন ঘোষণা দিলেন। খবর এএফপি’র।প্রেসিডেন্ট প্রাসাদে দেয়া এক ভাষণে জিয়ানিন আনেজ বলেন, ‘আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে বলিভিয়ায় নতুন নির্বাচনের ব্যবস্থা করা। এ লক্ষ্যে আমরা খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবো।’

তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত উল্লেখ না করে কেবলমাত্র বলেন, এ ঘোষণা হবে ‘আমাদের দেশের গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের চেষ্টা।’

পুন:নির্বাচনে জয় পেতে গত ২০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে জালিয়াতি করায় বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট মোরালেসকে অভিযুক্ত করার পর দেশটিতে অস্থিরতা ছড়িয়ে পড়ে।

এ পরিস্থিতিতে তিনি গত রোববার পদত্যাগ করেন এবং নিরাপত্তা বাহিনীর সমর্থন হারানোর পর মেক্সিকোতে পালিয়ে যান।

সিনেটের সাবেক ডেপুটি স্পিকার আনেজ (৫২) মঙ্গলবার নিজেকে বলিভিয়ার অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন। মোরালেস সরকারের অনেক মন্ত্রীও পদত্যাগ করেন।

ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর