সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াটমোর মুশফিকদের টেস্ট উপভোগ করার পরামর্শ

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল কোচদের ওপরের কাতারেই থাকবেন ডেভ হোয়াটমোর। তার সময় টাইগাররা বিশ্ব ক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিয়েছিল। এমনকি ২০০৭ বিশ্বকাপে তার অধীনেই ভারতকে আসর থেকে ছিটকে দিয়েছিল বাংলাদেশ। পরবর্তীতে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছিলেন হাবিবুল বাশাররা তার কোচিংয়েই। তবে সেই গুরু এবার তার সাবেক শিষ্যদের পারফরম্যান্সে হতাশ।

ভারত সফরে ইন্দোর টেস্টে স্বাগতিকদের কাছে এক ইনিংস ও ১৩০ রানে লজ্জার হারের স্বাদ পায় বাংলাদেশ। ব্যাটিংয়ে সিনিয়র ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও বোলিংয়ে আবু জায়েদ ছাড়া তেমন কেউই সাফল্য পাননি। ফলে সামান্য প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি সফরকারীরা।

এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যমে হোয়াটমোর বলেন, ‘ভারতের বিরুদ্ধে বাংলাদেশের এই ফল প্রত্যাশিতই ছিল। প্রথমত সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়া ভারতের এই দলের বিরুদ্ধে ওদের মোকাবিলায় কঠিন পরীক্ষা দিতে হচ্ছে। দ্বিতীয়ত, টেস্টকে এখনও যথেষ্ট প্রাধান্য দিতে শুরু করেনি ওরা।’

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। কিন্তু টেস্টে এখনও সে মেজাজ পায়নি। তিনি আরও বলেন, ‘সীমিত ওভারের ক্রিকেটে যে মনোভাব নিয়ে বাংলাদেশ খেলে, টেস্টে তা দেখা যায় না। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সাকিব, তামিমকে ছাড়াই কিন্তু খেলেছিল বাংলাদেশ। ওদের অভাব কিন্তু সে রকম অনুভব করা যায়নি। এবার থেকে টেস্টকেও উপভোগ করার কাজ শুরু করতে হবে ওদের।’

আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। এই টেস্টে আবার প্রথমবারের মতো দিবা-রাত্রির ম্যাচ খেলতে যাচ্ছে দু’দল।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে