,

শেষ বারের মতো মায়ের লাশ দেখে বাড়ি ফেরা হলো না মেয়ে ও ২ নাতনীর

news-image

নওগাঁ প্রতিনিধি : আদরী বেগমের মা মারা গেছেন গত রবিবার। তাকে শেষ বারের মতো দেখতে সপরিবারে গিয়েছিলেন দুই মেয়ে সম্পা ও সুমীকে নিয়ে। কিন্তু তাদের আর বাড়ি ফেরা হয়নি। পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন আদরী ও তার ২ মেয়ে। সোমবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বটতলী নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আদরী বেগমের বাবা আব্দুল জলিল গুরুত্বর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক একেএম মুর্শেদ জানান, গত রবিবার (১৭ নভেম্বর) আদরী বেগমের মা মারা গেলে মাকে দেখার জন্য সপরিবারে সদর উপজেলার হাপানিয়া উল্লাসপুর গ্রামে আসেন। সোমবার সকালে স্বামীর বাড়ি ফিরতে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বটতলী নামক স্থানে যানবাহনের জন্য সড়কের পাশে তারা অপেক্ষা করছিলেন। এ সময় নওগাঁ থেকে আসা একটি নিয়ন্ত্রণহীন ট্রাক (ঢাকা মেট্টো-ট ১৮-২০০০) তাদের চাপা দিলে ঘটনাস্থলে আদরী বেগম ও তার মেয়ে সম্পা ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা যায়।

এ ঘটনায় আদরী বেগমের বাবা আব্দুল জলিল ও অপর মেয়ে সুমী পারভিন গুরুত্বর আহত হলে তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সুমীর মৃত্যু হয়। আব্দুল জলিলের অবস্থার অবনতি হলে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহতের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করার পর ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বিক্ষুদ্ধ গ্রামবাসী ট্রাক আটক করলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে। দুর্ঘটনার পর থেকে বিক্ষুব্ধ গ্রামবাসীরা নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

নওগাঁর সদর থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দি জানান, ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা