,

ঝিনাইদহে স্কুলছাত্র সিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে স্কুলছাত্র সিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার ভোর রাতে ফরিদপুরের সালতা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সিফাত হত্যা মামলার প্রধান আসামি লিয়ন ও দ্বিতীয় আসামি সুমন ফরিদপুরের সালতা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে আজ সোমবার সকালে তাদের স্বীকারোক্তি মোতাবেক শহরের মডার্নমোড় এলাকা থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গত শনিবার সকালে শহরের কালিকাপুর মোড়ে বন্ধুদের সাথে বসেছিল শহরের উজির আলী স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণির ছাত্র সিফাত। এসময় পূর্ব শত্রুতার জের ধরে লিয়ন, সুমনসহ আরও ২ জন সিফাতের বন্ধু মাহির উপর হামলা চালায়। এ সময় সিফাত তাদের বাধা দিলে সিফাতকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। সেখান থেকে সিফাত ও মাহিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিফাতকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় ওইদিন নিহতের পিতা মনোয়ার মিয়া বাদী হয়ে লিওন ও সুমনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর