,

আফগানদের কাছে সিরিজ হারলো উইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক : রহমানউল্লাহ গুরবাজের ঝড়ো ইনিংসে সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২৯ রানে হারিয়েছে আফগানিস্তান। এতে ২-১ ব্যবধানে তিন ম্যাচ সিরিজ জিতেছে তারা।

রোববার লক্ষ্মৌতে টস জিতে ব্যাটিংয়ে নেমে কোনো রান না করেই ফিরে যান সঙ্গী ওপেনার হযরতউল্লাহ জাজাই। এর পর দায়িত্ব নেন ১৭ পেরিয়ে ১৮ ছুঁই ছুঁই রহমানউল্লাহ। একটু সেট হয়েই উইন্ডিজ বোলারদের ওপর তাণ্ডব চালান তিনি। ৫২ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে ফেরেন এ ওপেনার।

মাঝে আসগর (২৪) এবং পরে নাজিবুল্লাহ (১৪) ও নবীর (১৫) ক্যামিওতে ৮ উইকেটে ১৫৬ রানের পুঁজি পান আফগানরা। ক্যারিবীয়দের হয়ে কটরেল, উইলিয়ামস ও পল নেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে উইন্ডিজ। টি-টোয়েন্টির সেরা ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা এদিন এ মানসিকতার ব্যাটিং করতে পারেননি। শাই হোপ ফিফটি (৫২) করলেও সেটি ছিল ওয়ানডে মেজাজের। আর মন্থর গতিতে ২৪ রান করেন এভিন লুইস।

শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১২৭ রান তুলতে সক্ষম হন তারা। ফলে ২৯ রানের জয় পান আফগানরা। তাদের মূল্যবান ৩ উইকেট শিকার করেন নাভিন-উল হক। ম্যাচসেরা হয়েছেন রহমানউল্লাহ গুরবাজ। আর গোটা সিরিজে দুর্দান্ত বোলিং করে সিরিজসেরা নির্বাচিত হয়েছেন করিম জানাত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর