,

ভেঙে গেল কর্নেল অলির এলডিপি, নতুন নেতৃত্বে আব্বাসি-সেলিম

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সাবেক নেতা কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আনুষ্ঠানিকভাবে ভেঙে গেল আজ। আব্দুল করিম আব্বাসিকে সভাপতি ও শাহাদাত হোসেন সেলিমকে সদস্য সচিব করে দলের আরেকটি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে এলডিপির ব্যানারে ‘সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে’ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে নতুন অংশের কমিটির বিষয়ে জানান এলডিপির সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

গত ৯ নভেম্বর রাতে এলডিপি নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে অলি আহমদ সভাপতি ও রেদোয়ান আহমেদ মহাসচিব হিসেবে পুনর্নির্বাচিত হন। তবে ওই কমিটিতে সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে বাদ দেওয়া হয়।

গত সাত মাস ধরে দলের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত না থাকার অভিযোগে দলটির ঘোষিত এই কমিটিতে সেলিমকে রাখা হয়নি বলে জানানো হয়। তবে তাকে বাদ দেওয়ার পর দলটির ভেতর সংকট তৈরি হয়।

এদিকে গত ২৬ জুন দলের প্রেসিডিয়াম সদস্য পদ থেকে পদত্যাগ করেন আবদুল করিম আব্বাসি। এলডিপির নতুন অংশের বেশ কয়েক নেতা খুব শিগগিরই বিএনপিতে যোগ দেবেন বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর