,

খাদ্যমন্ত্রী বললেন, পেঁয়াজ ছাড়া ২২ পদের রান্না জানি

news-image

নিজস্ব প্রতিবেদক : পেঁয়াজ ছাড়া ২২ পদের রান্না করতে পারেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল রোববার খাদ্যভবনে চালকল মালিকদের সঙ্গে বৈঠকে এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী রান্নায় তার এ কথা জানান।

বৈঠকে পেঁয়াজের দাম নিয়ে কেলেঙ্কারির মতো চালের দামে যাতে কোনো কেলেঙ্কারি না হয় সেই জন্য চালকল মালিকদের সতর্ক করেন মন্ত্রী। একই সঙ্গে চালের দাম কমাতেও নির্দেশ দেন তিনি।

চালকল মালিকরা পেঁয়াজের দাম কমাতে খাদ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘পেঁয়াজ না খেলে কী হয়?’ মালিকরা জবাব দেন, ‘পেঁয়াজ দিলে রান্নায় খুব স্বাদ হয়। খেতেও মজা লাগে।’

তখন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘পেঁয়াজ ছাড়া ২২ পদের রান্না আমি জানি। আপনাদের খাওয়াতেও পারব।’

সভার উপস্থিত সবাই হাস্যরসে মন্ত্রীর কাছে ২২ পদের খাবার খেতে দাওয়াত চান। মন্ত্রীও জবাবে তার বাসায় যেতে বলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর