,

শীর্ষ মাদক কারবারি গ্রেফতার : অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ খাইরুজ্জামান খয়ের জামাল নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। এসময় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। সে হোটেল ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী।

আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ এর কোম্পানী কমান্ডার এএসপি মোতাহার হোসেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে খায়রুজ্জামান খয়ের ওরুফে জামালকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তার কাছ থেকে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, দুইটি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ৭২ বোতল ফেন্সিডিল, ২টি সিম ও একটি মেমোরি কার্ডসহ নগদ সাত হাজার টাকাসহ উদ্ধার হয়।
গ্রেফতার খয়ের জামাল উপজেলার চন্দ্রপুর বাজার এলাকার মৃত তসলিম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে লালমনিরহাটের বিভিন্ন থানায় এগারোটির অধিক মামলা রয়েছে। সে বিভিন্ন এলাকায় কৌশল অবলম্বন করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল চোরাচালান ক্রয়-বিক্রয় করত।

র‌্যাবের দাবি, খায়ের জামালের পরিবারের বেশির ভাগ আত্মীয় স্বজন সীমান্তের ওপারে ভারতে বসবাস করার সুবাদে সে অত্যন্ত সু-কৌশলে মাদকের বিশাল সাম্রাজ্য গড়ে তোলে। চন্দ্রপুর বাজারে নিজস্ব হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে মাদক ও অস্ত্র ব্যবসা করত। স্থানীয়দের কাছে সে একজন শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত।গ্রেফতার হওয়া এই আসামীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃৃথক পৃথক মামলা দায়েরের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও খায়ের জালামের সহযোগিদের ব্যাপারে র‌্যাবের অনুসন্ধান চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে একই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কুচিচন্দ্রখানা গ্রাম থেকে হাজেরা খাতুন রানী নামে এক নারীকে ৩২০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং রংপুর মহানগরীর কামাল কাছনা বৈরাগীপাড়া থেকে ৯০০ গ্রাম গাঁজাসহ শ্রী শিবু চৌয়ান নামে একজনকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতাররা মাদক ব্যবসার সাথে জড়িত বলে আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান।

 

 

 

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর