,

ব্রাহ্মণবাড়িয়ায় দুগ্ধ খামারীর সংখ্যা বাড়ছে

news-image

তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে দুগ্ধখামারীর সংখ্যা। সফল দুগ্ধ খামারী মোতাহার হোসেনের সফলতা উদ্বুদ্ধ করছে নতুন খামারীদের। এতে দুধ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের পাশাপাশি সৃষ্টি হচ্ছে কর্মস্থানের নতুন ক্ষেত্র। বেকারত্ব ঘোচানোর পাশাপাশি প্রোটিনের ঘাটতি পূরণে অবদান রাখছে এসব খামার। নতুন খামার স্থাপনসহ দুধের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রাণী সম্পদ বিভাগ থেকে নেয়া হয়েছে নানা পদক্ষেপ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামের আদর্শ খামারী কৃষক মোতাহার ।

কৃষি কাজের পাশাপাশি ২০০৫ সালে ত্রিশ শতাংশ জমির উপর ৫ টি গরু দিয়ে শুরু করেন খামার। বর্তমানে তার খামারে রয়েছে ১৫০ গাভি। কর্মচারীর সংখ্যা ২০ জন। তিনি প্রতি মাসে খামার থেকে উৎপাদিত দুধ বিক্রী করে ৮ লাখ টাকা পাচ্ছেন। তা দিয়ে খামারের প্রয়োজনীয় খরচ মিটিয়েও তার দেড় থেকে দুই লক্ষ টাকা আয় হচ্ছে। তার সফলতায় গ্রামে আরও পাঁচটি খামার গড়ে উঠে।

জেলায় ১ হাজার ৬৮১টি দুগ্ধ খামার রয়েছে। লাভজনক হওয়ায় বাড়ছে নতুন উদ্যোক্তার সংখ্যা। এসব খামারে প্রতিদিন উৎপাদিত হচ্ছে প্রায় আড়াই লক্ষটন দুধ। খামারীদের মতে দুধ বিপননে ক্ষেত্রে সরকারী ভাবে উদ্যোগ নেয়া হলে তারা আরও লাভবান হত।

ডেইরী ফার্মের মালিক মোতাহার হোসেন জানালেন প্রতিদিন আমার ৬শ কেজি দুধ উৎপাদিত হয় যা বিক্রি করে প্রতিমাসে ৮লাখ টাকা আসে। খামারের গরুর খাদ্য সহ সব মিলিয়ে ৬ লাখ টাকার উপরে খরচ হয়। গড়ে প্রতি মাসে আমার দেড় /দুই লাখ টাকা আয় হয় । জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাপস কান্তি দত্ত জানান , মোতাহারের খামারটি ব্যাপারে নিয়মিত খোঁজ খবর রাখছি । আমরা প্রয়োজনীয় সেবা দিয়ে যাচ্ছি।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর