,

ভাগ্যগুণে বেঁচে গেলেন ৩৩ যাত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : অবতরণের সময় চাকা ফেটেছে নভোএয়ারের একটি উড়োজাহাজের। রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে এই ঘটনা ঘটে। রোববার (১৭ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে রাজশাহী বিমানবন্দরে অবতরণের সময় এ ঘটনা ঘটে। এ সময় বিমানটিতে ৩৩ জন যাত্রী ছিলেন। তবে নিরাপদেই তাদের বিমান থেকে নামিয়ে আনা হয়।

ঢাকা থেকে ৩৩ জন যাত্রী নিয়ে বিমানটি রাজশাহীর উদ্দেশে যায়। রাজশাহী থেকে ৫৫ জন যাত্রী নিয়ে ঢাকা আসার কথা ছিল। ঢাকা আসার জন্য রাজশাহীতে অপেক্ষমাণ ৫৫ যাত্রীকে নিয়ে আসে ঢাকা থেকে পাঠানো নভোএয়ারের আরেকটি উড়োজাহাজ।

এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জাগো নিউজকে নিশ্চিত করেন নভোএয়ারের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মেসবাউল ইসলাম।

তিনি জানান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে সকাল পৌনে ১০টার দিকে রাজশাহী পৌঁছায় টিআর ৭২-৫০০ উড়োজাহাজটি। বিমানবন্দরে অবতরণের সময় এয়ারক্রাফটের পেছনের বাঁ দিকের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। তবে যাত্রীদের নিরাপদেই নামিয়ে আনা হয়। কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে যাত্রীরা কিছুটা আতঙ্কিত হন।

চাকা ফেটে যাওয়ার পর বিমানের ভেতরে রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত নিরাপদেই উড়োজাহাজ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন পাইলট।

মেসবাউল ইসলাম জানান, ওই উড়োজাহাজে রাজশাহী থেকে ৫৫ জন যাত্রী ঢাকা আসার অপেক্ষায় ছিলেন। ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ পাঠিয়ে তাদের নিয়ে আসার ব্যবস্থা করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর