,

‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

news-image

কক্সবাজার প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন রোহিঙ্গা নিহত হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার ঘুমধুম সীমান্তে তুমব্রুর চম্পাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. ইয়াছিন (৩০) ও হোসেন আলী (২২)। তারা কুতুপালং রোহিঙ্গা শিবিরের ২ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

তিনি বলেন, চম্পাকাটা এলাকায় টহল দেওয়ার সময় ১০-১২ জন মানুষের একটি দলকে থামতে বলে বিজিবি। এ সময় তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে তারা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ পাওয়া যায়।

এ সময় ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর