,

বিএনপি চিঠি দিল প্রধানমন্ত্রীকে

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতসহ বিভিন্ন দেশের মধ্যকার সাম্প্রতিক চুক্তির বিষয়ে জানতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে বিএনপি। আজ রোববার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন এ চিঠি দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া চিঠিটি গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

চিঠিটি গ্রহণ করে বিপ্লব বড়ুয়া বলেন, ‘প্রধানমন্ত্রীর পক্ষে আমি আপনাদের চিঠি গ্রহণ করলাম। মাননীয় প্রধানমন্ত্রী এখন সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফরে রয়েছেন। তিনি দেশে ফেরার পরে আপনাদের চিঠিটি পৌঁছে দেবো।’

এ সময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার এবং প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস উপস্থিত ছিলেন।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাইরে এসে গণমাধ্যমকে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী বরাবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটা চিঠি নিয়ে এসেছিলাম। সেখানে বলা আছে, অতি সম্প্রতি ভারত সফর এবং অন্য দেশের সফরকালীন সময়ে সেই সমস্ত দেশের সঙ্গে বাংলাদেশের যে চুক্তিগুলো হয়েছে, সংবিধান অনুযায়ী সেই চুক্তিগুলোর বিষয়ে জনগণের সামনে প্রকাশ করা এবং চুক্তিগুলোর মধ্যে দেশের স্বার্থে হানিকর কিছু হয়েছে কি না সেগুলো পর্যালোচনার সুযোগ দেওয়া।’

এর আগে দলটির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছিলেন, রোববার বেলা ১১টায় গুলশান চেয়ারপারসনের অফিস থেকে বিএনপির চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর অফিসে যাবেন আলাল ও খোকন।

গতকাল শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গত সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, প্রধানমন্ত্রী ভারতে গিয়ে যেসব চুক্তি করেছেন তা জনসমক্ষে প্রকাশ করবার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি দেবো। ’

সম্প্রতি ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনী নদীর পানি প্রত্যাহারের জন্য ভারতকে অনুমতি দিয়েছে। দুই দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীটি থেকে ১ দশমিক ৮২ কিউসেক (ঘনমিটার প্রতি সেকেন্ড) পানি তুলে নিবে প্রতিবেশী রাষ্ট্রটি। এই সফরে ফেনী নদীর পানিসহ আরও বেশ কয়েকটি বিষয়ে চুক্তি করেন শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা