,

মুমিনুলরা এবার ‘গোলাপী’ মিশনে

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-ভারত দিবারাত্রি টেস্ট নিয়ে এখন যত আলোচনা। দুদলই এই প্রথম খেলতে নামবে ক্রিকেট ইতিহাসের প্রথম দিবারাত্রি টেস্ট। আগে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অহরহ দিবারাত্রি ম্যাচ খেললেও ক্রিকেটের অভিজাত সংস্করণে এই প্রথম। তাই অনেক জানা-অজানার মধ্যেই অন্ধকারে থেকেই খেলতে নামবেন কোহলি-মুমিনুলরা।

২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে শুরু হবে বাংলাদেশ-ভারত দিবারাত্রি টেস্ট। ক্রিকেট বিশ্বের নবম ও দশম দল হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাবে এই দুই দেশ। এর আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে দিবারাত্রি টেস্ট ম্যাচ খেলেছে। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সবুজ সংকেত দেওয়ার পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড প্রথম দিবারাত্রির টেস্ট খেলতে নামে ২০১৫ সালের ২৭ নভেম্বর।

এখন পর্যন্ত ভারত-বাংলাদেশের সঙ্গে দিবারাত্রির টেস্ট খেলেনি আফগানিস্তান ও আয়ারল্যান্ড। ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ১১টি। সর্বোচ্চ চারটি ম্যাচ খেলে অস্ট্রেলিয়া চারটি ম্যাচই জিতেছে। আইসিসি চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই টেস্ট সিরিজের শেষ ম্যাচটি দিবারাত্রির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আমন্ত্রণ জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিবির আমন্ত্রণ গ্রহণ করায় দুই দেশও পা দিচ্ছে নতুন যুগে।

এই টেস্টকে আরও ঐতিহাসিক করার জন্য নানা আয়োজন নিয়ে হাজির হচ্ছে বিসিসিআই। ২২ তারিখ ইডেনে ঘণ্টা বাজিয়ে ম্যাচ শুরু করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। থাকবেন ভারতের সাবেক টেস্ট অধিনায়করা। মাঠে দুই অধিনায়ককে বল দেওয়া হবে আকাশ থেকে প্যারাট্রুপারের মাধ্যমে। একেবারে এলাহী আয়োজন ভারতের।

পিঙ্ক বল টেস্ট নিয়ে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘আমি মুখিয়ে আছি খেলার জন্য, অনেক উত্তেজিত। আমি মনে করি এটা টেস্ট ক্রিকেটে নতুন দ্বার খুলবে। আমাদের দলের সবাই এটা নিয়ে অনেক উত্তেজিত। আমি অনুশীলন করেছিলাম, আমার কাছে মনে হয় পিঙ্ক বল একটু বেশি সুইং করে।’

বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘আর এটি একটি রোমাঞ্চকর ব্যাপার। কারণ আমরা গোলাপী বলে খেলবো প্রথমবারের মতো। যেহেতু পিঙ্ক বলে খেলার অভিজ্ঞতা ওদেরও নেই, আমাদেরও নেই। তাই আমার কাছে মনে হয়, এটি একটি নতুন সুযোগ।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর