,

বিপুলভাবে লেজার কামান উৎপাদনের সিদ্ধান্ত ইরানের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক শক্তিতে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান। দেশটির আকাশ প্রতিরক্ষায় বিপুলভাবে লেজার কামান তৈরির উদ্যোগ নিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ।

ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি শনিবার দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী জেনারেল কাসেম তাকিযাদেহর বরাতে এ তথ্য জানায়।

এ ব্যাপার জেনারেল তাকিযাদেহ জানান, এ লেজার কামানের প্রযুক্তি অর্জনের পেছনে কাজ করেছে শত্রুপক্ষের ড্রোন ও ছোট ছোট আকাশযানের হুমকি থেকে দেশকে নিরাপদ রাখার বিষয়টি। গবেষণাগারে সফলভাবে এ প্রযুক্তির পরীক্ষা চালানোর পরিপ্রেক্ষিতে ইরান আকাশ প্রতিরক্ষায় এ প্রযুক্তি মোতায়েন করার জন্য লেজার কামানের গণহারে উৎপাদনের উদ্যোগ নিচ্ছে বলে জানান তাকিযাদেহ।

উল্লেখ্য, এর আগে আগস্টে ইরান নিঃশব্দে চলা সামরিক আকাশযানের প্রতিরক্ষায় লেজার বিম ব্যবহার করে কামান তৈরির পরিকল্পনার কথা জানায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর