,

মাঝ আকাশে যাত্রী নিয়ে বিপাকে ভারতীয় বিমান, রক্ষা করল পাকিস্তান

news-image

অনলাইন ডেস্ক : বর্তমানে চরম বৈরী সম্পর্ক বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। জম্মুকাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে সম্প্রতি উত্তেজনা ছড়িয়ে পড়ে এই দু’দেশের মধ্যে। এরপর ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা দিলে চরমে পৌঁছে সেই উত্তেজনা।

তবে চরম বৈরী সম্পর্কের মধ্যেও মাঝ আকাশে ১৫০ যাত্রী নিয়ে ভারতীয় একটি বিমান বিপাকে পড়লে সেটি রক্ষা করেছে পাকিস্তান।

পাকিস্তান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বিমানটি। প্রাণে বেঁচে যান বিমানের যাত্রীরা।
বৃহস্পতিবার বিমানটি ভারতের জয়পুর থেকে ওমানের রাজধানী মাসকাটের দিকে উড়ে যাচ্ছিল।

ভারতের সংবাদমাধ্যম আউটলুক জানায়, সেদিন পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশে প্রাকৃতিক পরিবেশ ভাল ছিল না। ঘন ঘন বজ্রবিদ্যুৎ হচ্ছিল। করাচির আকাশসীমায় বিমানটি বজ্রবিদ্যুতের মুখে পড়ে। যার কারণে বিমানটি ৩৬,০০০ ফুট উচ্চতা থেকে ৩৪,০০০ ফুট উচ্চতায় নেমে আসে।

এরপর পাইলট নিকটবর্তী বিমানবন্দরে জরুরি প্রটোকল মেনে বিপদ বার্তা পাঠায়। পাকিস্তানের বিমান পরিবহণ নিয়ন্ত্রক পাইলটের আহ্বানে সাড়া দিয়ে পাকিস্তান আকাশসীমা দিয়ে বাকি পথ যাত্রার নির্দেশ দেয় বলে জানা গেছে।

বালাকোটের বিমান হামলার পর পাকিস্তান কয়েক মাস পর্যন্ত তাদের আকাশসীমা ভারতের জন্য বন্ধ করে দেয়। ২৬ ফেব্রুয়ারি থেকে ভারত পাকিস্তানি আকাশসীমা ব্যবহার করতে পারেনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌদি সফরে পাকিস্তান আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়ে আবদেন করে ভারত সরকার। কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হয়।

কিন্তু বিপদের মুহূর্তে ভারতীয় বিমানের দেড় শতাধিক যাত্রীর প্রাণ রক্ষা করল পাকিস্তান। সূত্র: খালিজ টাইমস, দ্য নিউজ ইন্টারন্যাশনাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর